আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল মশার উপদ্রব: আ’লীগ নেতার নেতৃত্বে উত্তরায় ফার্নিচার মার্কেটে লুটপাট

যুদ্ধাপরাধীদেরই বিচার চাই!

চাঁদা না দেয়ায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে শুক্রবার রাতে একটি ফার্নিচার মার্কেটে হামলা ও লুটপাট চালানো হয়েছে। দুর্বৃত্তরা ১১ নম্বর সেক্টরে সোনারগাঁও জনপদ সড়কের ওই মার্কেটে হামলা চালিয়ে লুট করে নিয়ে গেছে প্রায় ৫ লাখ টাকার ফার্নিচার। তারা মার্কেটের বেশ কয়েকটি দোকানে ভাংচুর চালায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক আকাশ সরকার বাবু জানান, রাত ১০টার দিকে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী দল মার্কেটে হামলা চালায়। তারা মার্কেটের ৫-৬টি দোকানে ঢুকে লুটপাট ও ব্যাপক ভাংচুর করে। এরপর দুর্বৃত্তরা প্রায় ৫ লাখ টাকার ফার্নিচার ভ্যানে করে নিয়ে যায়। অপর ব্যবসায়ী হজরত আলী জানিয়েছেন, প্রায় দু’মাস আগে থেকে তৌহিদুল ইসলাম ও তার সহযোগীরা সোনারগাঁও জনপদ সড়কের ওই মার্কেটে দোকানপ্রতি এক হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে উত্তরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। (যুগান্তর)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.