মাহমুদুর রহমানের পর এবার মখা অালমগীর .........
আজ দেশজুড়ে জামায়াতের হামলার প্রতিবাদে প্রজন্ম চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। আজ বিকেল সাড়ে ৪টায় প্রজন্ম চত্বরে জড়ো হওয়া জনতার পক্ষ থেকে নতুন দাবি উত্থাপিত হয়। শহীদ মিনার ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার মতো ঘটনা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। সেইসঙ্গে জানানো হয়, প্রজন্ম চত্বরে এখন থেকে আর কোনো রাজনৈতিক দলকে সংহতি জানাতে দেওয়া হবে না। এখানে শুধু সাধারণ মানুষ তাদের দাবি নিয়ে সমবেত হবেন।
কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না। প্রতিবাদী গান, নাটক, স্লোগান বা শপথ পাঠ চলবে।
সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার আবারও রাজপথে নামার ঘোষণা দিলেন। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের জোড় দাবি জানানো হয়। আজ সন্ধ্যা ৭টায় সারা দেশে একযোগে বিক্ষোভ মিছিল হবে।
এদিকে, জামায়াত-শিবিবের আজকের হামলার খবর বিক্ষুব্ধ হয়ে ওঠেন সমবেত মানুষেরা। অবিলম্বে তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করে। ফলে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ব্লগাররা জানান, তারা বাধ্য হয়েই আবার মুল চত্বরে অবস্থান নিয়েছেন। চারদিক থেকেই আসছে বিক্ষুব্ধ জনতা।
এরই মধ্যে শাহবাগ ছেড়ে জনতার স্রোত ছড়িয়ে পড়েছে আশপাশে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।