সদ্য ফোটা ভোরে
একটা শালিক
নিঃশব্দে বসলো
তার করিডোরে।
রাশি রাশি দুঃখ
দুইটি ডানায়
গ্রীলে কষ্ট-কান্না
তার জানালায়.....
কাতর শালিক
তৃষ্ণা তার বুকে
জল চায় জল...
জানালায় ঝুঁকে।
তৃষ্ণায় শালিক
ডানা ঝাপটায়
পায়না সে জল
শোক-পিপাসায়।
একটা শালিক
দুঃখ বয়ে আনে
সাথীহারা পাখি
দুঃখের কী জানে...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।