কৃষ্ঞপক্ষে চাঁদ ক্ষয় তিলে তিলে আমার বিরহ বলয়ে নক্ষত্র নিষ্প্রভ এখন ক্ষয়িষ্ঞু সময়ে দীপ্যমান অন্তরীক্ষে ফের জাগে প্রার্থিত প্রোজ্জ্বল সপ্তর্ষি মন্ডল রাত দেয় প্রেরণা প্রেষণা তাড়া করে গৃহী খোঁজার মহাকাশে অভিলাষ মত উড়ে উড়ে দুরে, কাছের অথবা অনতি দুরের পথের মাঝে পেয়ে যাবে এক পাহাড়ী ঝোপের মত বর্নিল সুন্দর, অন্দর যার গুণে ভরা বেশ শ্রান্ত নভোচারী পায়চারি করতে করতে কালচিটে রাজপথে। নক্ষত্রে নক্ষত্রে শীতল লড়াই চলে খুব পুরাতন পর্যটন কেন্দ্রে চেষ্টা চলে তীব্র টপকে যাবার মধ্যবিত্ত বৈভবের অভাবে এড়িয়ে চলার অভ্যাসে ভালই কেটে পড়ে সমুদ্র ভ্রমণ থেকে আগে-ভাগে মাঝ পথে কেউ পস্তাতে চায় না, নক্ষত্র উজ্জ্বল হোক আরো ওরা আকাশ সাজিয়ে যাক- মিটি মিটি জ্বললে ভালই আলোর জোনাক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।