আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে করে বিশ্বরেকর্ড!



বিয়ে মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবনের জন্যও প্রায় অনিবার‌্য। সব ধর্মে বিয়ের বিধানও আছে। তাই নরনারী প্রত্যেকেই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। জীবনসঙ্গীর ছবি আঁকেন মনে।

কেমন হবেন সে মানুষটি? কিন্তু কেউ যদি নিছক নাম ছড়ানোর জন্য একের পর এক বিয়ে করতে থাকেন, তাহলে কেমন হবে? নিশ্চয়ই অস্বস্তি লাগবে আর এমন কাজটিই করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের লিন্ডা উল্ফ! সবাই তাকে দাদিমা বলে ডাকেন। তার বর্তমান বয়স ৬৮ বছর। ইতিমধ্যে ২৩টি বিয়ে করে গিনেজ বুকে নাম লিখিয়েছেন! আরও বিয়ে করার জন্য পাত্র খুঁজছেন! সাত সন্তানের জননী লিন্ডা উল্ফ বিয়ের প্রতি ভীষণ আসক্ত। ১৯৫৭ সালে তিনি প্রথম বিয়ে করেন মার্কিন নাগরিক জর্জ স্কটকে। তখন তিনি ষোড়শী কন্যা।

স্কট ৩১ বছরের টগবগে যুবক। এ বিয়ে সাত বছর স্থায়ী হয়েছিল এবং এটিই ছিল তার জীবনের সবচেয়ে সুখী সময়। স্কটের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর আবারও বিয়ে করেন তিনি। এরপর ধীরে ধীরে বিয়ের রোমান্সকর মুহূর্তের প্রতি আসক্ত হয়ে পড়েন লিন্ডা। বিয়ে করা নেশায় পরিণত হয় তার।

একের পর এক বিয়ে করতে থাকেন। বারবার বিয়ে করলেও ভালোবাসাকে সর্বাধিক গুরুত্ব দেন তিনি। তবে ভালোবাসার ঘাটতি উপলব্ধি করলেই ডিভোর্স করেছেন বিনাবাক্যে। তার স্বামীদের মধ্যে কেউ ছিলেন মদের দোকানের কর্মী, কেউ অপরাধী, কেউ সঙ্গীতজ্ঞ। এদের একজন আবার ছিলেন অন্ধ! তবে সবাই ছিলেন ধনাঢ্য ব্যক্তি।

ভূমিহীনও ছিলেন দু'জন। জ্যাক গৌরলি নামে এক ব্যক্তিকে তিনি তিনবার বিয়ে করেন! অপর একটি বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র ৩৬ ঘণ্টা। ভালোবাসার ঘাটতি ছিল বলেই নাকি উল্ফের ওই বিয়ে টেকেনি। গত দশকে তার শেষ বিয়েটি চায়ের টেবিলে ব্যাপক আলোচনার ঝড় তোলে। কারণ বিয়েটি হয়েছিল বিয়েপাগল মার্কিন নাগরিক গিলিন উল্ফের সঙ্গে।

তিনি ২৯টি বিয়ে করে আগেই রেকর্ড গড়েছিলেন। কিন্তু বিয়ের এক বছর পরই ৮৮ বছর বয়সে গিলিন মারা যান। আর এ কারণেই লিন্ডা ২৪ নম্বর বিয়ে করার সিদ্ধান্ত নেন। তার সাবেক স্বামীরা এখন সবাই অবসরপ্রাপ্ত। উল্ফ বলেন, তিনি ফের জন্ম নিলে কখনও, কোনোভাবেই একাধিক বিয়ে করবেন না।

তবে কোনো স্বামীর সঙ্গেই তিনি প্রতারণা করেননি বলে দাবি করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.