Tomorrow is Ours
আমরা এক বছর ধরে চ্যাম্পিয়ন অব চ্যাঞ্জ নামে একটি ধুমপান বিরোধী ক্যাম্পেইন পরিচালনার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, প্রতি বছরই ধুমপানের ক্ষতি উপলদ্ধি করে কিছু সংখ্যক ব্যক্তি ধুমপান ছেড়ে দিতে সক্ষম হচ্ছেন, তাদের খুজে বের করা এবং তাদের নিয়ে একটি নেটওয়ার্ক তৈরী করা। গত বছর আমরা প্রায় ৬০ জন মানুষকে একত্রিত করতে পেরেছিলাম। আপনারা পাশে থাকলে আশা করছি আগামী বার আরো বেশী লোক অংশ গ্রহন করবে। যারা ধূমপান ছেড়ে দিয়েছেন এবং এক বছর অতিক্রম করেছেন তাদের আমরা সম্মানিত করতে চাই। আপনার আশে পাশে যদি কেউ এমন থাকে তাদের যোগাযোগ করতে বলুন। আরা যারা ধুমপান ছাড়তে চায়, ধুমপান নিয়ে চিন্তা করছে তারাও আমন্ত্রিত। ধন্যবাদ সকলকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।