আইস এজ মুভিটার ফ্যান যারা তাদের অপেক্ষার পালা শেষ........ আর দুই মাস মাত্র....... এরপরেই মহাসমারোহে আসছে: . Ice Age 3: Dawn of Dinosaurs ......
আইস এজের দ্বিতীয়টা আমার অতটা ভাল লাগেনি তবে তৃতীয়টা লাগবে কোনই সন্দেহ নাই কারণ এবারের কাহিনী জটিল
নাম শুনেই বুঝতে পারছেন এইপর্বে আগমন ঘটবে ডায়নোসরদের....... এবং স্ক্র্যাট যথারীতি আছে...... এদের নিয়ে প্রথম রিলিজ হওয়া ট্রেইলারটি নিচে:
এবার স্ক্র্যাটের সঙ্গিনী জুটেছে একজন যার কাজ তাকে সেইরকম বোকা বানানো....... নিচের ট্রেইলারটিতে দেখুন:
তবে তাদের অফিসিয়াল ট্রেইলারটা খুবই জোশ লাগছে যেটা তাদের অফিসিয়াল সাইট আইস এজ:৩ মুভি থেকে দেখা যায়..........
সেখানকার অফিসিয়াল ট্রেইলারটার লিংক:
Latest Trailer: Ice age 3
আসল কথায় আসি....... এবারের কাহিনী সংক্ষেপ:
ম্যানি এবং এলি তাদের সন্তান জন্ম দিতে যাচ্ছে এবং ম্যানি চায় সন্তান জন্মের সময় যেন কোন ধরনের কোন সমস্যা না হয়.......এবং তাদের সন্তানকে কিছু একটা উপহার দেয়ার জন্যে সিড ভাল মানুষের মত ডায়নোসরদের ডিম চুরি করে নিয়ে আসে ফলে ডায়নোসর এবং সিডকে উদ্ধার করতে যাওয়া ম্যামথদের মধ্যে শুরু হয় জটিল সব ঘটনা.....
শেষ কথা.............. রিলিজ ডেট হল: ৪ঠা জুলাই,২০০৯
সকল আইজ এজ ফ্যানকে স্ক্র্যাটীয় আমন্ত্রন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।