আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
আসিতেছে আসিতেছে বলার শব্দ আর নায়ক রাজ্জাক, জসিম, ফারুক, উজ্জল তাদের সাথে অনবরত ফাইটিং করতে থাকা জাম্বু ও আহমেদ শরীফের টিভি বিজ্ঞাপন দেখতাম নেপথ্যে কিংবদন্তী ধারাভাষ্যক নাজমূল সাহেব। এটাই ছিল ১৯৮০ সালের অবস্থা যে কোন বাংলাদেশী সিনেমা মুক্তির মাসখানিক পূর্বে এভাবেই টিভিতে ট্রেইলার ও বিজ্ঞাপন দেখানো হতো। বেশীর ভাগই সাদা-কালো, রঙ্গিন ও বিচিত্র ভাবে আধা রঙ্গিন(সাধারণত মধ্যাংশের পর)। সচরাচর সারা বিশ্বেই কোন সিনেমা মুক্তির অন্তত মাসখানিক আগেই এভাবে ট্রেইলার দেখানো হয়। এখানে এই লেখা বাংলাদেশী বা বিদেশী সিনেমা নিয়ে নয় বরং বর্তমান আধুনিক যূগের ইন্টারনেটের Worldwide Interoperability for Microwave Access সংক্ষেপে WIMAX নিয়ে।
সেই ৮-৯ মাস আগে হবে গত বছর ২০০৮ এ লাইসেন্স নিলামের ভিত্তিতে দেওয়া হয়েছে সম্ভবত তিনটি কোম্পানী কে। দুটির নাম জানি একটি বাংলা লায়ন এবং অপরটি Augere । এ বছরের মার্চ থেকেই জোড় প্রচার যে জুন-২০০৯তেই সাধারণ ব্যাবহারকারীদের কে উল্লেখিত কোম্পানীগুলো WIMAX এর সেবা দিবে। প্রথম ব্যাপারটি হল এই ব্যাবস্থার জন্য BTRC তরঙ্গ বরাদ্দর লাইসেন্স প্রাপ্ত হওয়া। তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি বেইজ ষ্টেশন, বিভিন্ন এলাকায় রিলে কেন্দ্র (বিভিন্ন মোবাইল টাওয়ারের মতই) যারা মূল ষ্টেশনের সাথে অপ্টিকাল ফাইবারের সাথে যূক্ত থাকবে, প্রয়োজনীয় লোকবল(প্রকৌশলী, ম্যানেজম্যান্ট, মার্কেটিং, কাষ্টমার কেয়ার ইত্যাদি) সংগ্রহ ও স্থাপন।
এগুলো নিশ্চয় ৫-৬ মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। তারপর হল WIMAX চালু করে নিজেরা ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করা যে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যথাযথ হয়েছে কিনা। সেটাও নিম্নে ১ উর্দ্ধে ২ মাসের বেশী লাগার কথা না। যদি এদের নিজেদের পরীক্ষায় দেখা যায় যে তাদের WIMAX সিষ্টেম ঠিকমত কাজ করছে তো বাকী কাজ মার্কেটিং বাণিজ্যিক ভিত্তিতে জনসংযোগ দৈনিক খবরের কাগজ, রেডিও-টিভি ও বিভিন্ন ওয়েবসাইটে ব্যাপক প্রচার তথা বিজ্ঞাপন। সহজ অর্থে গ্রাহক কে সংযোগ দেওয়ার পূর্বে WIMAX ব্যাবস্থা পূর্ণ রুপে কার্যকর ভাবে চালু থাকা।
আমরা আদৌ জানি না যে উল্লেখিত কোম্পানীগুলোর বর্তমান অবস্থা কি যে তারা যদি WIMAX ব্যাবস্থা ইতিমধ্যে চালু করে থাকে তা ঠিকমত কাজ করছে কিনা? যদি এটা আদৌ না হয়ে থাকে তো এভাবে বিভিন্ন মিডিয়ায় এভাবে আগাম প্রচার কেন করা হল যে জুন মাসেই ইন্টারনেট ব্যাবহারকারীগণ চাইলে WIMAX এর সূবিধা পাবে? অন্তত গত মে মাসে কোথাও আমরা কোম্পানী গুলোর WIMAX নিয়ে কোন বিজ্ঞাপন দেখিনে (১) সংযোগ ফি (ওয়্যালেস জাতীয় মডেম যন্ত্র সহ), (২) ব্যান্ডওইধ, (৩) পোষ্ট পেইড, প্রি-পেইড, ব্যাবহার করলে বিল সহ সংশ্লিষ্ট বিষয়ে গ্রাহক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন নিয়ম কানুন ও শর্তাবলী। আরও হয়ত অনেক বিষয় আছে যা এই লেখায় নাই। তাই প্রশ্ন জাগে এত বিষয়াদি বাদ দিয়ে কিভাবে সরাসরি বলে জে জুন মাসেই WIMAX চালু হবে। গতকাল ১লা জুন এবং আজকে ২রা জুন কোন পত্রিকায়, টিভি চ্যানেল ও ইন্টারনেটে দেখিনি যে WIMAX চালু তো দূর বা শীঘ্রই এই জুন মাসেই চালু হচ্ছে। এই যখন অবস্থা তখন সবচেয়ে ভাল হয় WIMAX এর জন্য লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তাদের অবস্থান পরিস্কার করা যে তাদের স্থাপিত WIMAX ব্যাবস্থা কি রকম কার্যকর বা তারা এতে সন্তষ্ট কিনা? কিভাবে গ্রাহক সংযোগ দিবে সে বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানানো এবং এ সংক্রান্ত তাদের বাণিজ্যিক বিজ্ঞাপন আমরা কবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পাবো? তবেই বুঝা যাবে যে ঠিক কবে WIMAX চালু হবে।
শুধু শুধু অনিশ্চিত কথা বলা হল প্রতারণা ও নেট ব্যাবহারকারীদের বিরক্তি উদ্রেক করা ছাড়া আর কিছুই না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।