উজ্জ্বল আলোয় ঝাঁপ দিয়ে চলি অন্তহীন গন্তব্যে
ইউসুফ আলমগীর
`যুক্ত করো হে সবার সঙ্গে
মুক্ত করো হে বন্ধ'
বিশ্বায়নের এই কালিক স্রোতধারায় বাঙলা ও বাঙালিও দোলে, ভাসে, কেঁপে ওঠে-খোঁজে গতিধারা-গতিময়তা; তবে নিজস্ব আঙ্গিকে চেষ্টা থাকলেও তা প্রশ্নবিদ্ধ হয় পরিশীলতার আরশীতে। বাংলা কবিতা, গানে, নাটকে এমনকি ব্যক্তিক জীবনেও এর প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই।
২.
মাল্টিন্যাশনাল কোম্পানির পণ্য জমকালো বিজ্ঞাপনসহ এখন হাজির প্রান্তিক মানুষের দোরগোড়ায়। জমকালো বিজ্ঞাপন আর চটকদার বিজ্ঞাপন ও পণ্যের মডেল বাড়িতে এসে প্রয়োজনতুল্য করে তুলছে সাধারণ মানুষের জীবনে তাদের পণ্য ব্যবহার করাকে। যার যে রকম সাধ্য আছে ঐ পণ্য সেরকম পরিমানে কিনবে।
অর্থ্যাৎ বিভিন্ন পণ্যের মিনিপ্যাক। এই মুক্তবাজার অর্থনীতির প্রবল স্রোতে ভেসে যাচ্ছে ুদ্র পুঁজির শিল্প প্রতিষ্ঠান। বৃহতপুঁজি গ্রাস করছে সার্বিক বাজার। এই ভেসে যাওয়ায়, সংকুচিত হওয়ায় ুদ্র পুঁজিওয়ালা ক্রমশঃই মালিক থেকে পরিণত হচ্ছে শ্রমিকে।
মুক্তবাজারের ধুয়া তুলে ব্যবসা করছে, মুনাফা নিচ্ছে ধনী দেশগুলো।
কেননা প্রশ্ন উকি দেয় আমেরিকার বাজারে ভারতের পণ্য কি মুক্ত? কিংবা ভারতের বাজারে বাংলাদেশের পণ্য কি মুক্ত?
গরীব দেশগুলোতে তথাকথিত উন্নয়নের নামে বিনিয়োগের মুলা ঝুলিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গাধার মতো দুর্নীতি নামক বোঝা পিঠে নিয়ে।
৩.
সংস্কৃতির আগ্রাসন যুগে যুগে সবকালে সব সময়েই হয়েছে, হচ্ছে, হবে। কিন্তু স্বকীয়তা ধারণ করে অন্যের ভালো গুণটি নিয়ে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। একজন আধুনিক মানুষ হিসেবে কিংবা বিশ্ব নাগরিক হিসেবে দাবি করলে তা মানতেই হয়।
৪.
ধরলা-তিস্তা-ব্রহ্মপুত্র আর দুধকুমারের জল ছিটিয়ে বলতে চাই-
ওম শান্তি
ওম শান্তি
পৃথিবীর সকল প্রাণী সুখি হোক
পৃথিবীর সকল সুস্থ্য সংস্কৃতির জয় হোক
আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।