শব্দ থেকে নৈঃশব্দ্যের দিকে
নিয়মিত তুমি আমার শহরে আস; তোমার নূপুর নিক্কনে শহরে জোনাক জ্বলে-নিবে। তুমি শহরের দেবী। ... সম্পর্কিত হও। নারী। (ওরা বলে) তোমার দুর্বোধ্য হাসি সমবেত সর্ব্বসাধারনের বোধগম্য নয়।
সহজলভ্য হও। দেবী। নারী। তোমার ভ্রুকুটি চিরে অন্ধকার নেমে আসে; ওষ্ঠ জুড়ে জটিল ইঙ্গিত- কতিপয় উজবুকই জানবে তোমাকে! নির্বোধ মোহ ত্যাগ করে জনসাধারনের উম্মুক্ত করো সকল গুপ্ত কলা। সহজবোধ্য ভাবমুর্তিতে মুর্তিমান হও।
দেবী। নারী। তোমার নুপুর নিক্কনে শুধু রান্নার চুলোতেই আগুন জ্বলুক। দুপুরের ভাতঘুমে নিবিড় প্রষ্ফুটিত হও। ... আমি চাই দেবী।
আমি চাই। আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।