আমাদের কথা খুঁজে নিন

   

কে জয়নাল হাজারীর জামিন বাতিল করলো? এত বড় সাহস..

korchagin_pavel@yahoo.com

জয়নাল হাজারীর ১২টি মামলায় খালাস দেওয়ার পর শুধু একটা মামলার জামিন বাতিল হইলো। ১২টা তো পার পাইলো কিন্তুক ১৩ নম্বরে ধরা খাইলো কেন? কোন সেই হাকিম য়িনি এত বড় সাহস দেখাইলেন? হাজারী সাহেব এইবার সংসদে বসতে পারে নাই বইলাই কি এই হেনস্থা? হাকিম সাহেব অপেক্ষা করেন, এই কারনে জাতীয় সংসদের কোন এক স্থায়ী কমিটির পরবর্তী সভায় জবাবদিহি করার পত্র আসতাছে। বিচার ব্যাবস্থা স্বাধীনের কথা দেখায়া যা খুশি তাই হইতে দেওয়া হবে না। শেষ কথা হোল জনগনের সংসদের উপর কিছু নাই। যদি কোন সাংসদের শরীরে আঁচড় লাগে, সে যেই হোক তাকে জনগনের এই দরবারে হাজির করা হবে। সাংসদ হইলো জনগনের প্রতিনিধি। জনগনের অধিকার আর ক্ষমতার উপর কোন আঘাত শুধু এই সরকার ক্যান কোন সরকারই আর বরদাশত করবে না। গনতন্ত্র দীর্ঘজীবি হউক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।