যতোই ব্যথিত হও যতোই আঘাত পাও যতোই ধ্বংশের মাঝে থাকো তারপর ও শেষে যে আঘাত করে পাশবিক আঘাতে যে নিষ্ঠুরতায় সম্পর্ক ভাঙ্গে যে পশুর ও যোগ্য নয় তাকেই পাবে পাশে নিজেকে জানাতে | যদি তোমার সব লুট হয়ে যায় কোন বসন্তে যদি কেউ বিশ্বাস নিয়ে ভাগে যদি রৌদ্দুর বিনিময়ে ঢেকে দেয় গভীর কৃষ্ণপক্ষ এসে তারপর ও শেষে, সে লুটেরা বর্বর প্রতারকে ই দেখবে সহব্যথী হতে | যদি পথ হারাও ডাক পাবে- "এদিকে" কান পেতে রেখো যদি দিকভ্রান্ত হও উত্তাল সমুদ্রে কেউ ঠিক ই বাতি জ্বালাবে চোখ খুলে রেখো যদি তোমার দীর্ঘ্য অনিদ্রায় কাটে শোক চিহ্ন নিয়ে শান্তনা পাবে, ক্ষতয় শুশ্রুষা ; ধ্বংশের মাঝেও ঘুমাতে পারো তুমি নিশ্চিন্তে একমাত্র মানুষের কাছে ই মানুষ ই তোমার যোগ্য আশ্রয় না অরণ্য না পর্বত গুহা | জেনো তোমার ব্যথায় একমাত্র মানুষ ই কাঁদে তোমার আঘাতে একমাত্র মানুষ ই ব্যথিত হয় তোমার ধ্বংশে প্রতিরোধী হয়ে সাহসের সাথে পাশে একমাত্র মানুষ ই দাড়ায় মানুষ ই তোমাকে অমর করে যুগ যুগ ধরে পিতা থেকে পুত্রে হৃদয়ে নাম লিখে করে চির অক্ষয়; যেখানে যাও বিশ্বাস রেখো মানুষ কে পাবে মানুষ ই ধ্বংশ করে মানুষ ই গড়ে মানুষের হাতেই জীবন মৃত্যু প্রলয় |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।