আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচী



বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচীঃ কলেজের ছাত্র-ছাত্রীরা যাতে তাদের মন ও বয়স উপযোগী সুন্দর, সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বইপড়ার মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র তাদের একটি বইপড়া কর্মসূচী পরিচালনা করে আসছে। এই কর্মসূচীর বইয়ের তালিকায় রয়েছে বাংলাসাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই। বইপড়ার উৎসাহ বাড়িয়ে তোলার জন্য রয়েছে বিপুলসংখ্যক পুরস্কারের ব্যবস্থা। কলেজের এই বইপড়া কর্মসূচীটি পরিচালিত হবে দুইপর্বে। প্রতি পর্বে থাকবে ১২টি করে বই। কলেজের একাদশ, দ্বাদশ ও স্নাতক শ্রেণীর যে কোনো ছাত্রছাত্রী প্রতি পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। এই কর্মসূচী চলবে ১৮ সপ্তাহ। ১৮ সপ্তাহে অংশগ্রহণকারীদের পড়তে হবে ১২টি বই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.