খুব শীগগীর একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। শুনলেই মনে হয় যে বিয়ে করতে যাচ্ছি। ঐ কাজ আরও আগেই সম্পন্ন করা শেষ (প্রায় সাড়ে চার বছর আগে)।
এখনকার নতুন জীবনটা হবে চাকরীসূত্রে প্রথমবারের মত পাওয়া সরকারী কোয়ার্টারে থাকার জীবন। তাও আবার পুরোপুরি একা।
এমনকি সবকিছু ম্যানেজও করতে হবে একা। টেনশনে মাথা ভোঁভোঁ করছে।
আমি যে সামান্য ব্যাপারে কত টেনশন করতে পারি এটা আমি নিজেও জানিনা। তবে জানে আমার টারজান। আমি ২৭ বছরে নিজেকে যতটা চিনেছি, টারজান সাড়ে চার বছরে চিনেছে তার দশগুণ।
আমার চেয়ে ভাগ্যবতী আর কে আছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।