আমাদের কথা খুঁজে নিন

   

মন্থন

অনলাইন সিকিউরিটি কনসালট্যান্ট ও সফটওয়ার অ্যানালিস্ট । অপেক্ষায় আছি কখন সময় থমকে যায়.... রাত জাগা চোখে ঘুম নামে না..... অচেনা তোমার শহর আমায় বলে থেকে যাও জেগে আছি ঘুম জড়ানো রাতে তোমার জেগে আছি স্বপ্ন হয়ে সাথে তোমার । তোমার নীল চোখের নালিশ আমায় বিদ্ধ করে, ব্যাথা ব্যাথা ভেজা বুকে লুকিয়ে থাকে তোমার আবেশ । না পারার বেদনায় মূক ও বধির হয়ে সহ্য করি - তোমার অসহায় কান্না আর অভিমান । অনেক দুর চলে এসেছি আমার স্বপ্ন থেকে, আজ অবেলায় বসে ভাবি - ফিরে গিয়ে একবার যদি ঘর বাঁধা যেত, যদি ফিরে যাবার পথটা খুঁজে পেতাম । চোরাবালিতে ডুবে মরি আমি তোমার শীতল ছায়ায় এসে বসি- হৃদয়ের রংমশাল জ্বালি শুধু তোমারই জন্য । ( proposed day তে শুধু তোমারই জন্য )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।