শোক নিয়ে আমরা জাগি নিজস্ব বিভায়
তারপর ফিরে দেখি, নক্ষত্রের বন্দী বাঁক
হাত বাড়াচ্ছে, কাছে টানবে বলে
লকলকে জিভ বাড়িয়ে দিচ্ছে প্রতিবেশী নদী
এই ঢেউ ছুঁয়ে এর আগে বয়ে গেছে যেসব নৌকো
তাদের মন্থন, এসে স্পর্শ করছে পাড় ও পাঁজর
যৌবন নিয়ে ভেঙে পড়লে মাঝে মাঝে মাটিও
গৌরবান্বিত হয়। নদীতো মাটিরই সন্তান , হয়তো
তাই বলেই পাড় ভাঙার আওয়াজে মানুষ ও খুঁজে
পায় গন্তব্যের গরিমা । বিধ্বস্থ বোধের চিহ্ন রেখে
যেতে যেতে সাজায় শোকপত্র ,পত্রের অধুনা অক্ষর ।
ছবি- নাসরীন বেগম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।