/
বুকের মধ্যখানে ডান হাত মুঠো করে
চোখ বুজে এক গাঢ় নিঃশ্বাস
পাতকুয়ায় তলিয়ে যেতে যেতে আরো অন্ধকার,
হলুদ কল্কে ফুল দু হাতে সরিয়ে
স্বচ্ছতার খোঁজে অবনমন অবগাহন
আকর্ষণের কেন্দ্রবিন্দুয়।
নক্ষত্রেরা খসে যায়
ইচ্ছেপূরণের কাহিনী হয়ে
রাত ভরা খোলা আকাশের তলে
প্রার্থনায় গলে ছুটে আসে তারা।
মহাভক্ত মনিষ্যি কস্তুরী গন্ধের লোভে
সমস্ত সমর্পন করে দেয় মহাপ্রয়ানের ঝাপ
আগত ক্ষতেরা সাজায় সোনা রং দীপাবলী
পড়ন্ত শব্দেরা পিছে পড়ে যায়;
ত্যাগীর তৃপ্ত চোখ কুয়ার স্বচ্ছ জলে
নক্ষত্রচ্যুত তারা পড়েছিল চোখের তারায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।