আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগ আর বিএনপি মুদ্রার এপিঠ আর ওপিঠ

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

আওয়ামীলীগের যুগ্ম মহাসচিব তারেক রহমান গতকালকে মুক্তি পেলেন। ১২ টি মামলাতেই জামিন দেয়া হয়েছে তাকে। এ উপলক্ষে আওয়ামীলীগ আগামীকাল শুকরানা দিবস পালনের উদ্যোগে নিলেও বি এন পি এতে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ধারনা একজন তারেকের মুক্তিতে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত হতে পারে। আবার এদিকে বিএনপি প্রধান হাসিনার রোগ মুক্তিতে শরীক দল জামাতে ইসলামী দোয়া মাহফিলের আয়োজন করেছে আজ।

সংবাদে প্রকাশ এখন কানে তিনি ভালই শুনতে পান। নিজের কানে বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগান আবার শুনতে পেরে তিনি নাকি পুলকিত বোধ করছেন। উপরের তথ্য প্রদানে নাম এবং দলের ক্ষেত্রে কিছু রদবদল করা হয়েছে তাতে অনেকেই বিস্মিত হয়েছেন সন্দেহ নেই। কিন্তু ভালভাবে চিন্তা করলে এসব দল এবং নেতাদের চিন্তা চেতনায় খুব একটা তফাৎ আছে বলে মনে হয়কি। তারপরও ব্লগে এক একটি দল আর এক একজন নেতার পক্ষালম্বন করে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হন কিছু ব্লগার।

তাহলে মাঠে ময়দানে এদের সমর্থক আর নেতা কর্মীরা যে মাঝে মাঝে হিংস্র হয়ে উঠেন প্রতিপক্ষকে ঘায়েল করতে তাতে অবাক হওয়ার কিছু আছে কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.