রাজা
ছবি- চাচামিঞার সৌজন্যে
কালকে রাইতে তিশমার একটা গান শুনলাম। শুইনা ভাবতাছি আর ভাবতাছি তার সাথে কার জানি মিল পাওয়া যাইতাছে। ভাবতে ভাবতে পাইলাম।
১) রবীন্দ্রনাথ এর গান শুণলে তার কথার অর্থ ভাইবা বাইর করতে হয়। আর তিশমার গান শুনলে সে কি কইলো তাও ভাইবা বাইর করতে হয়।
সুতরাং তারা দুইজনের গানই আমাদের ভাবায়।
২) রবীন্দ্রনাথের গান তার নিজস্ব ঢঙ্গে গায় তার তিশমা তার নিজস্ব ঢঙ্গে গায়। সুতরাং তাদের দুইজনেরই নিজস্ব ঢঙ্গ আছে।
৩) রবীন্দ্রনাথ রে লাইয়া লোকজন আলোচনা করে আবার তিশমারে লইয়াও পুলাপাইন আলোচনা করে। সুতরাং তাগো দুইজনেরে লইয়া লোকজন আলোচনা করে
৪) রবীন্দ্রনাথ তার সময়ের চিরাচরিত নিয়ম ভেঙ্গে নতুন ধারা গ্রহন করেন আর তিশমাও এই সময়ের নতুন ধারা গ্রহন করেন।
সুতরাং তারা দুইজনেই আধুনিক।
৫)চাচামিঞা বলেছেন: রবিন্দ্রনাথ স্কটিস গানের সুর নকল করে, তিশমা বেদের মেয়ে জোসনা গানের সুর নকল করে, সুতরাং দুই জননেই নকলবাজ........।
৬)অনন্ত দিগন্ত বলেছেন: রবীন্দ্রনাথ সোজা হইয়া দাড়াতে পারত না (বুড়া কালে)........ আর তিশমা এ বয়সেই সোজা হইয়া খাড়াইতে চায়না
৭)সুদীপ্ত সরকার বলেছেন: রবীন্দ্রনাথ বাংলা ভাষার জন্য অনেক মাথা খাটিয়েছেন। আর তিশমারও ইংরেজীর মাঝে দু'একটা বাংলা ব্যবহার করতে অনেক মাথা খাটাতে হয়। কাজেই দু'জনেই বাংলা ভাষার পিছনে অনেক শ্রম ব্যয় করেছেন।
আরও কিছু পরে যোগ করা হইবেক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।