ইলিশ ও লাউ ডগা
যা যা লাগবেঃ
ইলিশ মাছ ৫-৬ টুকরা, লাউ শাকের কচি ডগা ২০-২৫টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ সামান্য, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, লবণ স্বাদ অনুসারে, সরিষার তেল ৪ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালীঃ মাছের সঙ্গে পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ দিয়ে মেখে নিতে হবে। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল হলে মাখানো মাছ ছেড়ে কষাতে হবে। এবার লাউয়ের ডগাগুলো দিয়ে আবার কষিয়ে ১ কাপ পানি দিয়ে অল্প আঁচে রাখতে হবে। সেদ্ধ হয়ে গেলে ও মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে। লাউ ডগা দিয়ে শিং মাছও খুব মজা হয়, নিয়ম একই।
-ইন্টারনেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।