গেরিলা কথাবার্তা
শিরোনামটুক ফরহাদ মজহারের কবিতাগ্রন্থ দরদী বকুল থেকে নেওয়া
আমার সবসময়ই মনে হয়েছে এটা গদ্যের জায়গা। তার উপর চৈত্রের দাহ, জরুরী অন্ধকারের ঘাম, সবকিছু বড়ই শ্রান্তিদায়ক। সুশীল রোদের মইধ্যে হাঁটতে হাঁটতে পা দেবে যায়। এটা কেমনতরো দিন, বন্ধু!
এমন জরুরী অবস্থায় অতিশয় বিব্রতভাবে একটি কবিতা পোস্ট দিলাম। যে আমার সবসময়ই মনে হয়েছে এটা গদ্যের জায়গা। সংক্ষুব্ধরা মাফ করবেন।
লোকোত্তর
একটি মলিন দিনে কতরকম মেঘ জমে
আমাদের স্বাভাবিক মনগুলির চেয়ে পৃথক নুড়িপাথর
চিনতে পারি না বলে এই মনটার থেকে পালাতে
কত সহজ সুতো ছিড়ে যায়
মানুষ এত অপরূপা কেন
মানুষের ঘুম হাসি আর মুগ্ধতার পাশাপাশি
মানুষের লোকোত্তর অসুখগুলোকে
মাঝে মাঝে আমার অপরূপ মনে হয়
রূপাকে একদিন আমার নুড়িপাথরগুলো খুলে দেখিয়েছিলাম
প্রত্নতাত্ত্বিক মেয়ে পাথরগুলো নেড়ে চেড়ে
তার থেকে একটি পাথর নিয়ে চলে গিয়েছিল
একটি মলিন দিন রূপার জন্য ভালবাসাময়
সেই মলিন দিনের জন্য মন কত যত্ন নিয়ে বসে থাকে
যেন রূপা একটি গানের ঋতুর নাম
আমি তার গভীর ধ্রুপদ সংগীতে ডুবে যেতে পারি
একটি পৃথক নুড়ি পাথর থেকে আমার মুগ্ধতার চোখ
ফেরাতে পারি না, যদিও খুব জানি
আমাকে রূপা চিনতেই পারে নি, আমিও কোন দিন
রূপাকে ভালবাসি নাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।