ফিরে যাচ্ছি
ফিরে যাচ্ছি। ঠিকানার প্রয়োজন কী?
বরং ফুটনোটগুলো তুলে রাখো
কাজে আসতে পারে।
আমি আগুনে পুড়তে পুড়তে
উত্তেজিত হওয়া শিখে নিচ্ছি
তুমি হিমঘরে জমানো আকালের সবজি হলে
নিজেকে সিদ্ধ করে নিতে পারবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।