আমাদের কথা খুঁজে নিন

   

উল্লাস করো না

স্বাগতম!!!

উল্লাস করো না, স্বাধীন, স্বাধীন বলে, উল্লাস করে কোনো লাভ হবে না, বাংলাদেশ কখন ও স্বাধীন হয়নি কোনো কালে, স্বাধীনতার জন্য একটি যুদ্ধ হয়েছিলো ৭১ সালে। ধর্ষিতা হয়েছে অনেক নারী, পতি হারা হয়েছে অনেক স্ত্রী, স্ত্রী হারা ও হয়েছে অনেক স্বামী। বাবা মা হারা হয়েছে অনেক সন্থানেরা, পুত্র কন্যা হারা হয়েছে অনেক মা বাবারা। উল্লাস করো না, স্বাধীন, স্বাধীন বলে, উল্লাস করে কোনো লাভ হবে না, বাংলাদেশ কখন ও স্বাধীন হয়নি কোনো কালে, স্বাধীনতার জন্য একটি যুদ্ধ হয়েছিলো ৭১ সালে। গালি দিবে দাও, আমাকে নব্য রাজাকার বলে, তাতে আমার কিছুই আসবে ও না, কিছুই যাবেনা চলে, বাংলাদেশ কখন ও স্বাধীন হয়নি কোনো কালে। এদেশে এখন ও কি ছাত্ররা লাশ হয়ে ঘরে ফিরেনি? এদেশে এখন ও কি কত শত মেয়েরা ধর্ষিত হয়নি? এদেশে এখন ও রাজপথে শত নূর হোসেন ঝরে পড়েনি? বর্গী, মোগল, ইংরেজ, পাক বাহিনী, কবে গেছে চলে, বাঙ্গালী কি বাঙ্গালীর বুকে এখনো চলাচ্ছে নি গুলি? উল্লাস করো না, স্বাধীন, স্বাধীন বলে, উল্লাস করে কোনো লাভ হবে না, বাংলাদেশ কখন ও স্বাধীন হয়নি কোনো কালে, স্বাধীনতার জন্য একটি যুদ্ধ হয়েছিলো ৭১ সালে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।