যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
অপরবাস্তব-২ প্রকাশিত হবে ২১শে ফেব্রুয়ারী। গল্প, কবিতা আর ব্লগীয় রচনা সমৃদ্ধ সামহোয়ারের নির্বাচিত সংকলনের এই বইটির প্রকাশনার সাথে অনেক ব্লগার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। সংকলকরাই প্রকাশক। বইমেলায় ভাষা শহীদদের নিয়ে শিল্পী আখিলের নির্মিত ভাস্কর্যের সামনে বইটির মোড়ক উন্মোচন করা হবে।
এই বইয়ে যাদের লেখা প্রকাশিত হবে সে তথ্য উনিশ তারিখ জানানো হবে।
সংকলকরা লেখা পছন্দ করেছেন। রাজাকারাবলী পরিহার করা হয়েছে।
বাংলাদেশের সব'কটি প্রিন্ট, ডিজিটাল ও ভিডিও মিডিয়াকে নিমন্ত্রণ করা হয়েছে।
অপরবাস্তবের মার্কেটিং
অপরবাস্তবের ব্লগীয় প্রচারণার জন্য পাঁচজন স্বেচ্ছাসেবী ব্লগার নিয়োগ দেয়ার ঘোষণা দেয়া হলো। তাদের কাজ হবে প্রতিদিন পাচটা করে পোস্ট দেয়া - যেখানে তিনি নিজের যাইচ্ছেমত অপরবাস্তব-২ এর ব্যবচ্ছেদ করতে পারবেন।
বিনিময়ে মেলার শেষদিন উক্ত পাঁচ স্বেচ্ছাসেবী ব্লগারকে অপরবাস্তব-২ ফ্রি দেয়া হবে।
তো আসুন আমরা বাঁধ ভাঙা উত্তেজিত আলোচনায় নেমে পড়ি!
বিশেষ দ্রষ্টব্যঃ এই প্রকাশনার সাথে সামহোয়ার কর্তৃপক্ষের কোন যোগাযোগ নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।