আমাদের কথা খুঁজে নিন

   

মানচিত্র

কবি

এ অক্ষর অস্বীকার করো না কফিন পৃথিবীর মানিচিত্র ভুল মানে দিলে আবারও আপত্তি গেঁথে নিতে হবে নিঃসঙ্গতার মায়াবী জালে, যে জলের ছলছল শব্দে জেগে ওঠে এতো এতো দুঃখবোধ, জেগে ওঠে ভাষা সেও কি দেখবে মাটির বিপন্ন রং বাঁচা মানে আত্মহত্যা নিবারণ। চাঁদের ভূগোলে বসে দেখছি একা পড়ে থাকা আমার টেবিল আজও ধুলোট চা টেবিলে ভাঙা বিস্কুটের গুড়ো ফেলে চলে যাচ্ছো গভীর হিংসার দেশে; ব্যথা পেলো কেউ, রক্তে জমছে সময়-- তার প্রতারণা, মাংসের মৌচকে। মহাকর্ষ টানে ঘুম এলো না-- কোথায় লুকাবো অনন্ত স্নায়ুর ঘুম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।