গতরাত থেকেই বিভিন্ন ফেইসবুক পেইজ এবং ব্লগের আলোচিত-সমালোচিত ঘটনা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের এক ছাত্রীকে র্যাগ দেয়ার ঘটনা। অনেকেই নানাধরনের মন্তব্য করেছেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এমন অনেকেই কিছু বিরূপ মন্তব্য করেছেন তাদের মধ্যে কতজন সত্যি ঘটনাটি জানার চেষ্টা করেছেন? কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে জাবি একটা পরিবার। এই পরিবারে কোন অঘটন ঘটলে তা সমাধানে/ সত্য উদঘাটনে পরিবারের সদস্যরাই ছুটে আসে। এবারও তার ব্যাতিক্রম ঘটে নি। নির্ঘুম একটি রাত কাটিয়ে পরের দিন ও নিরলস কাজ করার ফলে আসল ঘটনা বেরিয়ে এসেছে। তাই সবার কাছে অনুরোধ করবো, কোন ব্যাপারে মন্তব্য করার আগে ঘটনার প্রাথমিক সত্যতাটুকু জানার চেষ্টা করুন। তারপরই নাহয় কান উদ্ধারের জন্য চিলের পিছন পিছন দৌড়ানো শুরু করুন। বিস্তারিত জানতেঃ CLICK HERE-1 CLICK HERE-2 CLICK HERE-3
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।