আমাদের কথা খুঁজে নিন

   

শততম পোস্ট : আমার সামহোয়্যার বিহার!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

১. ১০০তে ৭৬ পাওয়ার গল্প! আমি অংকে কখনোই পাস করতে পারতাম না। যাও কখনো পাস করতাম, বিশেষ বিবেচনায়। জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং পরীক্ষা এস এস সি তে ঘটলো অন্য একটা বিস্ময়। অন্তত আমার জন্যতো বটেই! আমি অংকে ১০০ তে পেলাম ৭৬! লেটার মার্ক পেতে ব্যর্থ আমি কিন্তু অনেক অনেক খুশি হলাম! কারণ, আমি অংক খাতায় ৭৬- ই এ্যানসার করেছিলাম। আমার চেয়ে খুশি এ পৃথিবীতে আর কেউ হয়নি।

তারপর জীবনে কেন জানি ১০০ তে ১০০ পাওয়ার আনন্দ লোভে আর মাতিনি। যতোটুকু চেয়েছি, ততটুকু যেন পাই- তাতেই যেন আমি রাজা! ৭৬-এ ৭৬! ২. এটা কখনো আসলে আমার শততম উত্বেজনা অথবা আমার শততম শিথিলতা, বা শততম উচ্ছ্বাস, শততম বিষন্নতা! হয়তো তোরা কেউ বলবি, আমার শততম আপোষ, সৃষ্টির জন্য থাকা আমার শততম উপোস। হয়তো, কেউ বলে থাকবেন, আমার শততম বর্জ্য, আমার শরীরের শততম ক্ষত নিঃসৃত পুঁজ! আমার শততম ভুল, আমার শততম হুলুস্থুল! তীর হারানো কূল! ৩. আমার একটা প্রিয়গান দলছূটের "জোছনা বিহার"। আর সামহোয়্যারে লেখাজোঁকা হলো আমার "সামহোয়্যার বিহার"। গানে এবং লেখাজোঁকাতেই নিজেকে সবচেয়ে বেশি হারাই, বেশি খুঁজে বেড়াই।

আর বারবার প্রিয় গানটি হাওয়ায় ওড়াই- রাতকে বলি চোখ বুঁজে তুই থাক, যে আসে যায় চমকে সে না যাক, রাতকে বলি রাতে আসে কে, সাবধানী চোখ রাখতে বলি যে, অনেক দিনের অনেক পরিচয়ে, আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে চোখ খুলে দেখি কেউ নেই , কেউ নেই। ধরতে গিয়ে হেরে গেছি, দেখতে গিয়ে থেমে গেছি, হাত বাড়ালেই কেউ নেই, কেউ নেই একা নিজেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।