আমাদের কথা খুঁজে নিন

   

সামুর মোবাইল ব্লগাদের পক্ষে কর্তৃপক্ষের কাছে আবেদন।

ভাল মানুষ নয়, সৎ মানুষ হওয়ার চেষ্টা করি। বরাবর, কর্তৃপক্ষ, সামু ব্লগ, অনলাইন। বিষয়ঃ সামুর মোবাইল ভার্সনের উন্নতিকরণের জন্য আবেদন। জনাব, সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা সামুর মোবাইল ব্লগারগণ ব্যাপক সমস্যায় আছি। বাসায় কম্পু, ল্যাপু বা উন্নত অন্তর্জাল ব্যবস্থা না থাকায় আমাদের পক্ষে সামুর প্রধান ভার্সনটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

তাই মোবাইলই সামু ব্যবহারের জন্য একমাত্র ভরসা। কিন্তু সামুর মোবাইল ভার্সনে পোস্ট করার কোন অপশান না থাকায় মাথায় ভাল ভাল লেখা আসা সত্তেও অনেক ব্লগার তা প্রকাশ করতে পারছেন না। তাছাড়া কমেন্টের উত্তর দেওয়ারও কোন ব্যবস্থা মোবাইল ভার্সনে নেই। যার ফলে কমেন্টের উত্তর করার জায়গায় একটি নতুন কমেন্ট হয়ে যাচ্ছে। এসব সমস্যা নিয়ে কিছু ব্লগার ভাই (শফিকুল, মৌন ভাষা) আগে লেখালেখি করলেও কর্তৃপক্ষের কোন সাড়া পাওয়া যায় নি।

এতে করে মোবাইল ব্লগারদের ব্লগিং করার আগ্রহ দিন দিন কমে আসছে। অতএব, কর্তৃপক্ষের নিকট বিনীত নিবেদন এই যে, অনতিবিলম্বে সামুর মোবাইল ভার্সনে পোস্ট করা, কমেন্টের উত্তর দেয়া, সামাজিক যোগাযোগের সাইটে শেয়ার সহ আরও নানাবিধ সুবিধা যুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসুন। বিনীত নিবেদক- সামুর সকল মোবাইল ব্লগারদের পক্ষে পাতি রাইটার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.