আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে ন্যাটো ও সরকারি বাহিনীর ১০ সেনা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে বলে তালেবানরা জানিয়েছে।

সশস্ত্র তালেবানরা পূর্বাঞ্চলীয় লুগার প্রদেশের বিদাক এলাকায় মার্কিন ট্যাংকের ওপর হামলা চালিয়ে ওই পাঁচ মার্কিন সেনাকে হত্যা করেছে বলে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।

তিনি আরো বলেছেন, কুনার প্রদেশের কালিমো এলাকায় তালেবানদের অপর হামলায় পাঁচ আফগান সেনা নিহত এবং অপর ছয় জন আহত হয়েছে।

তবে, আফগানিস্তানে মোতায়েন ন্যাটো কিংবা সরকারী সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.