আমাদের কথা খুঁজে নিন

   

পাখি আমার

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

প্রথম কদম ফুল তোমাকে দিলাম, রেখে দিও। শাওনের ধারা ঝ'রে চোখ যদি হয়ে যায় নদী ফেলে দিও তার স্রোতে প্রিয় সেই ফুল এতোটুকু সুখ ভেবে কাঁদবো নাহয় আমি আজীবন। শিমুলের রাঙা ঠোঁটে প্রথম প্রেমের রেখা তোমাকে দিলাম, এই নাও সোহাগী আদর। শীতে যদি কোনোদিন ক্ষ 'য়ে যায় মন ঝ'রে যেও যখন তখন, দুঃখ নেই তাতে। ফাগুনের ডালে যদি ডাকে কোনো বিরহী কোকিল কান পেতে শুনে নিও 'বেদনা মধুর হয়ে যায়...'। একেক জীবন যায়, রেখে যায় স্মৃতি তুমিও তো পাখি একেলা সে পাখি তুমি আমার রইলো খোলা পারানের খাঁচা উড়াল দেবেই যদি, দাও দেখি- ওই তো আকাশ! 21.05.1992

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.