আমাদের কথা খুঁজে নিন

   

আবার হিথ্রো

সব অভিমান আকাশের চেনা চেনা..

হিথ্রো পৌছালাম আধাঘন্টা আগে। টাল হয়ে পুরো 7 ঘন্টা ঘুমিয়েছি। প্লেনে আমি খুবই ঈর্ষনীয় কায়দায় ঘুমাতে পারি। মুস্কিল হয় ঘুম থেকে ওঠার পর। ডিহাইড্রেশনে গা-ব্যথা করা।

এসেই তিন পাউন্ড দিয়ে মেইল চেক করতে ঢুকেছি। কেএল এর বাড়ি ঠিক হয়েছে। হাসান মোরশেদও ইমেইল করেছেন। মুস্কিল হয় কিওসকে ইউনিকোড আসছে না। "মোরশেদ ভাই পারলে আবার ইংবেরজী মেইল করে দেন" এটা ওনাকে জানাই কিভাবে? একজিকিউটিভ লাউঞ্জ-এ বসে যে পানাহার করবো তারও উপায় নেই।

শালার মাস এর কাউন্টার বন্ধ! একটা নতুন জিনিস চোখে পড়ল, হিথ্রোতে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে নামতে হলে বাড়তি তথ্য দিতে হচ্ছে! এই এয়ারপোর্টটা আমার দুচোখের বিষ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.