পুনের ইয়েরাওয়াদা কেন্দ্রীয় জেলে ২৬ সেপ্টেম্বর বলিউড স্টার সঞ্জয় দত্ত এবং তার কারাসঙ্গীরা মিলে তহবিল সংগ্রহে একটি নাটকে অংশগ্রহণ করবেন।
দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি শহরের থিয়েটারে আয়োজন করবে জেল কর্তৃপক্ষ। নাটকটিতে সঞ্জয়সহ ৫০ জন বন্দী অংশগ্রহণ করবেন।
তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ চেন্নাই এক্সপ্রেস সিনেমার বিখ্যাত গান লুঙ্গি ড্যান্সের সঙ্গে সঞ্জয়ের নৃত্য।
উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে, কারাবন্দীদের কল্যাণ এবং সুযোগ-সুবিধা বাড়াতে তহবিল গঠনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।