আমাদের কথা খুঁজে নিন

   

রেসিপি: চিকেন সাসলিক

উপকরণ:

# মোরগ ১ কেজি ওজনের ১টি

# আদার রস ২ চা চামচ

# রসুনের রস ২ চা চামচ

# মরিচ গুড়া ২ চা চামচ

# গোল মরিচ গুড়া ১ চা চামচ

# মাস্টার পেস্ট ১ চা চামচ

# ওয়েস্টার সস ২ চা চামচ

# চিনি ২ চা চামচ

# টক দই কোয়ার্টার কাপ

# সরিষার তেল ৪ টেবিল চামচ

# লবণ স্বাদ অনুযায়ী

# বাটার অয়েল/তেল ভাজার জন্য

# টমেটো, বড় পেঁয়াজ, ক্যাপসিকাম, টুথপিক অথবা কাঠি।

 

প্রণালী: মোরগের মাংস হাড় ছাড়িয়ে ছোট চারকোণা আকারে টুকরা করতে হবে। মাংসের সাথে লবণ, সব মসল্লা ও তেল মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ক্যাপসিকাম, টমাটো (বিচি ফেলে) চারকোণা টুকরা করে পেঁয়াজ লম্বায় দুভাগ করে ভাজে ভাজে খুলে নিতে হবে। কাঠিতে মাংস, টমেটো, মাংস পেঁয়াজ, মাংস ক্যাপসিকাম এভাবে পর পর গেঁথে নিতে হবে। পরে ফ্রাইং পেন/তাওয়ায় ছেকা তেলে ভেজে নিতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।