প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
তোমার গভীরে ডুবে, আমি জেনে যাই অনেক গোয়েন্দাকাহিনী
শাফিক আফতাব..................
হাটুজলে নামি, তুমি বলো__ওঠো__ভিজে যাবে__বেশি ভিজতে নেই,
আমি বলি : ভিজে ভিজে আত্মার ভেতর দেই তৃষ্ণার জল__
তুমি বলো__তুমি কী সুখী হয়েছো আমাকে পেয়েই __?
আমি বলি : তোমার জন্য আমার পৃথিবী সুন্দর, আমি সফেদ তরল।
তুমি বলো__এই সোনালী ফল, দেখো কেমন পেলব আর পরিপূর্ণ পুষ্ট,
তুমি আমাকে পেয়ে হয়েছো তো কী একটুকু তুষ্ট ?
আমি বলি__নারী, তুমি পরিপূর্ণ পূর্ণ করে দাও যখন তোমার গভীরে নামি,
স্বর্গের দ্বার হতে পুলকের পশরা নিয়ে কে যেনো ডাকে হাতছানি !
মোরগের মতোন পেখম কেমড়ে আদিম অনন্তে যাই__সুগভীর পাতালে __
তুমি বলো : কী করো সুবোধ বালক ?__আমার এই ধানের চাতালে,
আমি ধান শুকোবো__এবং ভেনে কুড়ুকুড় করে খাবো যেন ইতর বানর,
তুমি বলো: এমন করে বলেনা ছেলে, ও আমার যাদুধন, প্রাণেশ্বর।
তোমার গভীরে ডুবে, আমি জেনে যাই অনেক গোয়েন্দাকাহিনী
কত পুলক, কত আনন্দ, কত আস্বাদ__হে আমার অচিন দেশের রাণী।
০৩.১১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।