মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ কমরেড কাজী সাইফুজ্জামান মন্নু (৮৪) বুধবার রাত সাড়ে ১০টায় বার্ধক্যজনিত কারণে শহরের কলেজ পাড়ার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ১ ছেলে ও ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি মাগুরা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি সিপিবি ও উদীচীর মাগুরা জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সম্পাদক সৈয়দ আবু জাফর, উদীচীর সভাপতি কামাল লোহানী শোক প্রকাশ করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।