মহাজোট থেকে বেরিয়ে নতুন জোট করে নির্বাচনে যাওযার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রবিবার চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে ৫০ মিনিটের এক রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।
জাতীয় পার্টি আগামী নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, অবশ্যই নির্বাচন করবো। তবে এই সরকারের বিরুদ্ধে নতুন জোট করে নির্বাচনে যাবো। তিনি বলেন, কোনো রাজনৈতিক কারণে আমি এখানে আসিনি। আমি এসেছি আল্লামা শফী সাহেবের কাছে দোয়া নিতে।
এ সময় জাপা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এবং বেশ কয়েকজন শীর্ষ জাপা নেতা। এছাড়া হেফাজতে ইসলামের পক্ষ থেকে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহীসহ শীর্ষস্থানীয় কয়েকজন হেফাজত নেতা বৈঠকে উপস্থিত ছিলেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।