আমাদের কথা খুঁজে নিন

   

গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

মেহেরপুর গাংনী উপজেলার পলাশীপাড়ায় পারভীন আক্তার  নামের এক গৃহবধুকে শ্বাস রোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শুশুর পরিবারের লোকজন এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এদিকে লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদনে্তর জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, আজ সকাল ১০ টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার পলাশীপাড়ার ভোগল আলীর স্ত্রী পারভীন আক্তার কে আজ্ঞান অবস্থায় উদ্ধার করে তার প্রতিবেশীরা গাংনী স্বাস্থ  কমপ্লেক্সে ভর্তি করে। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এদিকে এ ঘটনায় পারভীনের পিতা করমদি গ্রামের খলিলুর রহমান অভিযোগ করে বলেন,তার মেয়েকে অনেকদিন ধরেই তার শশুরবাড়ির লোকজন নির্যাতন করে আসছিলো। তারই জের ধরে গত রাতে বা কোনো এক সময় তারা তার মেয়েকে হত্যা করেছে বলে সে অভিযোগ করে।

গাংনী থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে গাংনী পুলিশ  লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.