আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক আদালতের হুমকি: নাশকতাকারীদের বিচারের সম্মুখিন হতে হবে


আন্তর্জাতিক আদালতের এই প্রথম কোন মুখপাত্র হুশিয়ারি করে দিলেন যে, বাংলাদেশে যারা এ নৃশংস নাশকতা পিছনে দায়ী তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখিন হতে হবে। নির্বিচারে মানুষকে হত্যা করা জনজীবন বিনষ্ট করা। ইন্ধনদাতা সহ অর্থের যোগান দেওয়া বা কোন ব্যক্তি প্রতিষ্ঠান ইহার পিছনে জড়িত থাকলে তাদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হবে। আন্তর্জাতিক আদালতের প্রধান নাভি পিল্লাই এর বিশেষ সহকারী তিনি বাংলাদেশে এসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে এ কথা উল্লেখ করেন। তিনি বলেন অপরাধকারীরা কেউ ছাড় পাবে না।

এ পর্যন্ত নাশকতার শিকার প্রায় ৬০ জন লোক মৃত্যূবরণ করেছেন। অসহায় মানুষজন জীবনের নিরাপত্তা পাচ্ছে না। ক্ষুদ্র-নৃ-গোষ্টী তারা খুবই আতঙ্কে আছে। জনজীবন বিনষ্ট হওয়ার পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। দেশের প্রধান প্রধান রপ্তানিখাতসমূহ ধ্বংসের দিকে চলে গেছে।

ফলে অর্থনৈতিক খুবই ত্বরাণি¡ত হয়ে পড়েছে। ফলে দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি এবং সাধারণ ভোক্তাগণ খুবই বিপদের সম্মুখিন হয়ে পড়েছে। এজন্য দেশের সহিংসতা রক্ষার্থে আন্তর্জাতিক আদালত যে হুংকার দিয়েছে তাহা যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের জন্য মঙ্গল বয়ে আসবে। এজন্য দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের এ নাশকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ পর্যন্ত যে সব রাষ্ট্র সমূহের নেতাগণ দেশের মধ্যে নাশকতা সৃষ্টি করেছে, তারা আজ আন্তর্জাতিক আদালতে ফৌজদারি মামলায় সম্মুখিন হয়েছে।

সুতরাং বিরোধী দল এর উর্দ্ধে নয়। অবশ্যই বিচারের সম্মুখিন হতে হবে। তাই খালেদা জিয়া ও তার দলের নেতাকর্মীদের সকলকে সতর্ক থাকা খুবই জরুরী। অতএব, আন্তর্জাতিক আদালতের এ হুমকির মুখে না পড়ে বিরোধী দলকে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা বড় জরুরী। নইলে, অনেক বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.