আমাদের কথা খুঁজে নিন

   

‘গণতন্ত্র’ অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন...

আবীর শাকরান মাহমুদ

ছোটবেলায় পিকনিকে র‍্যাফেল ড্র হত। সারাদিন টিকেট বিক্রি শেষে বিকেলে পুরস্কার বিতরণ।
গতকালকের এই বেহুদা 'চুল' ফেলানো নির্বাচনে সরকার র‍্যাফেল ড্র এর ব্যবস্থা করতে পারত। যারা যারা ভোট দিতে যাবে, তাদের মধ্যে থেকে ভাগ্যবান (না দুর্ভাগা ?) একজনকে পরবর্তী মন্ত্রিসভার যোগাযোগমন্ত্রী করা হবে।
(কোথায় যেন শুনেছিলাম, গতবারের আবুল সাহেবকে নাকি প্রায় এরকম এক পদ্ধতিতেই সিলেকশন করা হয়েছিল!!!!
দুষ্টু লোকেরা তো কত কথাই বলে )

যাই হোক, গতকালকের দিনের প্রধান ঘটনা কোনটা ছিল- জাতীয় নির্বাচন? নাকি সাকিব আল হাসানের খেলা?
আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের আজ এমনই করুণ অবস্থা, যে, জাতীয় নির্বাচন সারা জাতির ব্যঙ্গ-বিদ্রুপ, হাস্যরসের উৎস। (কাল সারাদিনের ফেসবুকের সকল স্ট্যাটাস দ্রষ্টব্য)।

যে ঘুমিয়ে থাকে, তাকে জাগানো যায়।
কিন্তু, যে শুয়ে ঘুমের ভান করে থাকে, তাকে জাগানো যায় কি?

যে সরকার স্বৈরতন্ত্রের উপর প্রতিষ্টিত, তাকে গণতন্ত্রের নাম দিয়ে সরানো যায়।
কিন্তু, যে গণতন্ত্রের নাম করে স্বৈরতন্ত্রের উপর প্রতিষ্টিত, তাকে কি করে বুঝানো যায়??

স্বাধীনতা (পড়ুন ‘গণতন্ত্র’ ) অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
আসলেও কঠিন...

শহীদ নূর হোসেন,
উপরে বসে এগুলো কি দেখছেন??

ফেসবুকে লিঙ্কঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.