চুয়াডাঙ্গার দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহসিন আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলী মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, উপজেলার গোবিন্দহুদা গ্রামের মওলাবক্স গং ও নুরুল ইসলাম পেশকার গং-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষ একাধিকবার বিরোধে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে মামলাও চলছে।
গত বুধবার সকালে তাদের মধ্যে মারামারি বাঁধে। এতে আহত হয় মওলা বক্সের ছেলে মাসুম বিল্লাহ মন্টু (৪৭), দুলু মণ্ডলের ছেলে মহসিন আলী (৪৫) এবং তার স্ত্রী নিলুফার বেগম (৩৫)। গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলীর মারা যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।