আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গায় যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা শহরের পৌর ডিগ্রি কলেজ পাড়ার একটি আম বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, আজ সকালে পৌর ডিগ্রি কলেজ এলাকার পাশে রেল লাইনসংলগ্ন আম বাগানের একটি গাছে ওই যুবকের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দুর্বৃত্তরা শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.