আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সঙ্গে ক্রিকেট সম্পর্ক ছেদ করার হুমকি পিসিবির

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো নিরাপত্তার অভাবকে কারণ দেখিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফ ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের সঙ্গে ক্রিকেট সংক্রান্ত সমস্ত সম্পর্ক ছেদ করারও হুমকি দিয়েছেন। ইএসপিএনক্রিকইনফো ডটকমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, বাংলাদেশ যদি খেলতে না আসে তাহলে আমরা জোর করবো না, এটা তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। কিন্তু বাংলাদেশ পাকিস্তান সফরে আসার ব্যাপারে তিনবার আইসিসি ও পিসিবির কাছে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বার বার কথা দিয়ে কথার বরখেলাপ করছে বিসিবি।

বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি যথাযোগ্য সম্মান না দেখায়, তবে আমরাও তাদের সঙ্গে একই ধরনের ব্যবহার করব। সোমবার দুপুরে ঢাকার একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দেন, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিতে কোনো উন্নতি নেই। দিন দিন অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এ সফর নিয়ে সবার মাঝে উত্কণ্ঠা কাজ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়া ঠিক হবে না।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নির্বাহী কমিটির বৈঠকে পাকিস্তান সফরের ব্যাপারে তখনকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনাশর্তে প্রতিশ্রুতি দিয়েছিল বলে জানান বিসিবি’র অ্যাডহক কমিটির বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বিসিবি’র এ প্রতিশ্রুতি রক্ষায় বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়া প্রয়োজন। তা না হলে এর পরিণতি খারাপ হতে পারে বলে মনে করেন বিসিবি সভাপতি। খবরের সূত্র এই লিংকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.