আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের উপর আকাশ ভেঙে পড়েনি

নির্বাচনের আগে মনে হয়েছিল বিরোধীদলের আন্দোলনে বাংলাদেশের উপর আকাশ ভেঙে পড়বে। কিন্তু নির্বাচন, সরকার গঠন, সংসদ অধিবেশন সব হয়েছে, বাংলাদেশের উপর আকাশ ভেঙে পড়েনি- এমন মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন,  দেশি-বিদেশি মহল সরকারকে সমর্থন জানিয়েছে। মানুষ এখন হরতাল-অবরোধের নামে সহিংসতা চায় না। নাশকতাকে দেশের মানুষ 'না' বলেছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরীর সুরমা নদীর উপর কাজিরবাজার সেতুর কাজ পরিদর্শনের সময় মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

যোগাযোগমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের জন্য একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিএনপি তখন সেই প্রস্তাবে রাজি হয়নি। এখন আর মধ্যবর্তী নির্বাচনের সুযোগ নেই।

তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বলেছিল এই নির্বাচন কমিশনের অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না।

এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে। বিরোধী দলের শুভ বুদ্ধির উদয় হয়েছে দাবি করে মন্ত্রী তাদের ধন্যবাদ জানান।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এটি আইনী প্রক্রিয়া।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে- জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, বর্তমান সরকার সন্ত্রাসী, জঙ্গিবাদ ও নাশকতার বিরদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তাদের তালিকা তৈরি হচ্ছে।

কাজিরবাজার সেতুর কাজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, সেতুর ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ৫ ভাগও শিগগির শেষ হবে।

পরে প্রধানমন্ত্রী নিজে সেতুর উদ্বোধন করবেন।

সেতু পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দিপুমনি এমপি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চেৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.