রাজধানীর চকবাজারে বেগম বদরুন্নেসা মহিলা কলেজে সাবিনা ইয়াসমিন (২২) নামে ছাত্রদলের এক নেত্রীকে পিটিয়েছেন ছাত্রলীগের নারী নেত্রীরা। সাবিনা ই কলেজের অনার্স তৃতীয় বর্ষের বাংলার ছাত্রী।
আজ রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত সাবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৪ নং ওয়ার্ডে ভর্তি করেছেন তার সহপাঠিরা।
বেগম বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপন জানান, সাবিনা পুরাতন হলের ৩০৪নং রুমে থাকতেন।
আজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লীজার নেতৃত্বে রিমাসহ ১০ থেকে ১২ জন ছাত্রী রুমে ঢুকে সাবিনাকে বেধড়ক পেটাতে থাকেন। তারা সাবিনার পেটে লাথি মারেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।
সাবিনা ইয়াসমিন হলের যুগ্ম-সম্পাদক পদ প্রার্থী বলে জানান তিনি।
নাদিয়া অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে হলের শিক্ষার্থীদের যেতে বাধ্য করেন ছাত্র লীগের নারী নেত্রীরা।
নাহলে তাদের হলে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। ছাত্রলীগের অনুষ্ঠানে যেতে রাজি না হওয়ায় আজ তারা এ হামলা করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।