লগ ইন করুন অথবা নিবন্ধন করুন
লগ ইন করুন অথবা নিবন্ধন করুন
লগ ইন করুন অথবা নিবন্ধন করুন

আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে দুর্ধর্ষ ডাকাত আয়নাল গ্রেফতার

বরিশাল নগরীর হাসপাতাল রোডে বাংলালিংক ও বিকাশের ডিলারের অফিসে গুলি ও বোমা হামলা চালিয়ে ৫৯ লাখ টাকা লুটের ঘটনার মূল হোতা আয়নাল খানকে গ্রেফতার করেছে মেট্রো ডিবি পুলিশ। ঘটনার ১২ দিন পর গত বৃহস্পতিবার রাতে বাকেরগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আয়নাল খান ওই উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের আবদুর রশিদ খানের ছেলে।

বরিশাল মেট্রো ডিবির সহকারী কমিশনার ভাস্কর সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আয়নালকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আয়নাল বেশ কিছু তথ্য ও লুটপাটের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.