আমাদের কথা খুঁজে নিন

   

বিমান বাহিনীতে ৪৯ কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ বিমান বাহিনীতে ৪৯ জন কর্মকর্তা গতকাল বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এয়ার কমডোর ও গ্রুপ ক্যাপ্টেন পদবিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিমান বাহিনী সদর দফতরে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

দুই কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন মো. হাবিব আহসান খান এবং গ্রুপ ক্যাপ্টেন মো. জাহিদুর রহমান এয়ার কমডোর পদে পদোন্নতি পেয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তা হলেন উইং কমান্ডার এস এম নাজমুল আনাম, উইং কমান্ডার মো. মোস্তাফিজুর রহমান, উইং কমান্ডার এম কে জাকির হাসান এবং উইং কমান্ডার মৃধা মো. একরামুজ্জামান। পদোন্নতিপ্রাপ্ত অন্য ৪৩ জন কর্মকর্তাকে নিজ নিজ ঘাঁটিতে/ইউনিটে অধিনায়করা র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.