আমাদের কথা খুঁজে নিন

   

রেসিপি: চিকেন বিরিয়ানি

উপকরণ:

 

- মুরগীর মাংস ১ কেজি

- বাসমতী চাল ১ কেজি

- গোল আলু ২৫০/৩০০ গ্রাম

- পেঁয়াজ কুচি আধা কাপ

- আদা বাটা দেড় টেবিল চামচ

- রসুন বাটা দেড় টেবিল চামচ

- জিরা গুড়া ১ চা চামচ

- কাঁচামরিচ বাটা দুই টেবিল চামচ

- গোল মরিচ বাটা আধা চা চামচ

- জয়ত্রী বাটা আধা চা চামচ

- জয়ফল বাটা এক চিমটি

- বাদাম বাটা আধা কাপ বা তার কম (কাজু বাদাম বাটা হলেও চলবে)

- গরম মশলা (লবঙ্গ কয়েকটা, এলাচি কয়েকটা, দারুচিনি কয়েক টুকরা)

- লবণ পরিমাণমতো

- চিনি আধা চা চামচ

- কিসমিস দুই টেবিল চামচ

- খেজুর  একটা স্লাইস করে কাটা

- দুধ দেড় কাপ

- কয়েকটা আস্ত কাঁচামরিচ

- তেল পৌণে দুই কাপ

- ঘি তিন চামচ

- গরম পানি 

 

প্রণালী:

বাসমতী চাল ধুয়ে আধা ঘণ্টার জন্য পানিতে ভিজিয়ে রাখুন। গোল মরিচ, জয়ত্রী, জয়ফল,  বাদাম,  গরম মশলা (লবঙ্গ, এলাচি কয়েকটা, দারুচিনি কয়েক পিস) একসঙ্গে সামান্য ভেজে বেটে নিন। অঅপনি চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন। আলু ছিলে আধা সেদ্ধ করে সামান্য তেলে আলুগুলোকে ভেজে রাখতে হবে।

যে পাত্রে বিরিয়িনি রান্না করেবেন তাতে মুরগীর মাংস দিন এবং তেলসহ উপরে উল্লেখিত সব মশলা, ভেজষ এবং লবণ/চিনি (দুধ ছাড়া) দিয়ে ভাল করে মাখিয়ে নিন।

 

আধা কাপ পানিসহ চুলায় মধ্যম আঁচে পাত্রে ঢাকনা দিয়ে মিনিট ২০ জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে নেড়ে দিতে ভুলবেন না। এবার ভেজে রাখা আলু দিয়ে দিন। এরপর দুধ দিন এবং ভাল করে মিশিয়ে কয়েক মিনিট জ্বাল দিন। এখন বাসমতী চাল দিয়ে দিন।

ঢাকনা দিয়ে মাধ্যম আঁচে মিনিট ১৫ রাখুন। মাঝে উলটে দেখে নিবেন। চাল বেশিক্ষণ ভিজিয়ে রাখলে সময় কম লাগতে পারে।

এবার চুলায় একটা তাওয়া দিয়ে তার উপর বিরিয়ানির পাতিল রাখুন, আগুন মাধ্যম আঁচে থাকবে বা কমিয়েও দেয়া যেতে পারে। হয়ে গেল চিকেন বিরিয়ানি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।