কুমিল্লা র্যাব ১১ এর মেজর সাহেদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সন্দ্বীপের সীমান্তবর্তী উত্তর উড়ির চরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি শটগান, একটি রিভলবার ও একটি এলজিসহ আগ্নেয়াস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নদী ও স্থলভাগে অভিযান চলছে।
অভিযানস্থল থেকে র্যাবের এই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গত সোমবার থেকে কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপের সীমান্তবর্তী বিভিন্ন চর ও নদীতে অভিযানে নামে। বুধবার রাতে র্যাবের উপস্থিতি টের পেয়ে জাসু ও তার সহযোগীরা বনের ভেতর আত্মগোপন করে থাকে।
সকালে চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে র্যাব। এক পর্যায়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে দস্যুরা। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়।
অস্ত্র উদ্ধার ও পলাতক দস্যুদেরকে ধরতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মেজর সাহেদ।
পুলিশ জানিয়েছেন, জাসুর বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সুবর্ণচর, হাতিয়া ও চট্রগামের সন্দ্বীপ, ফেনীর সোনাগাজীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, লুটপাট, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অপরাধে অনেকগুলো মামলা রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।