প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়। দুনিয়ার শুরু হতেই চলে আসছে সত্য মিথ্যার লড়াই। এ লড়াইয়ে অবতীর্ণ হয়ে অসংখ্য সত্যের অনুসারী আত্মত্যাগ করেছেন। কখনো তাদের আত্মত্যাগ, মৃত্যু কিম্বা ধ্বংশ দেখে মিথ্যার অনুসারীরা মনে করেছে তারা জয়ী হয়েছে। কিন্তু কারবালায় হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদাত কিম্বা হযরত জাকারিয়া (আ.) এর দ্বিখন্ডিত হওয়া মানে সত্যের পরাজয় নয়।
হযরত নূহ (আ.) ৯০০ বৎসর প্রচেষ্টায় অল্প সংখ্যক মানুষকে দ্বীনের পথে আনতে পেরেছিলেন এটাকেও মহান আল্লাহ তার ব্যর্থতা হিসেবে নেবেন না। আসলে আমাদেরকে শুধু এ কথাটাই জিজ্ঞাসা করা হবে যে সত্য মিথ্যার এ লড়াইয়ে আমরা কোন পক্ষে ছিলাম। আমাদের সামর্থ অনুযায়ী সত্য প্রতিষ্ঠার কাজ করেছিলাম কিনা। সত্য প্রতিষ্ঠিত হয়েছিল কিনা তার সাথে আমার সাফল্য বা ব্যর্থতার সম্পর্ক নেই। আমরা যদি এ লড়াইয়ে সত্যের পক্ষে থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি তবেই আমরা সফল বলে বিবেচিত হব।
আসুন আমরা সবাই নিজ নিজ সাফল্যের জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সত্যের পক্ষের সৈনিক হিসেবে কবুল করুন। আমিন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।