আমাদের কথা খুঁজে নিন

   

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি বিমান সংস্থা। ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাহিনীর DU-3 বিমান নিয়ে এর যাত্রা শুরু হয়। বিমান বর্তমানে এশিয়া এবং ইউরোপের ১৮ টি গন্তব্যে বিমান যাত্রী এবং পণ্য পরিবহণ করছে। আন্তর্জাতিক রুটে বিমানের গন্তব্যগুলো হল- লন্ডন, রোম, আবুধাবী, কুয়েত, জেদ্দা, বাহরাইন, কুয়েত, দুবাই, বিয়াদ, দিল্লী, কাঠমান্ডু, কলকাতা, হংকং ব্যাংকক, কুয়ালালামপুর এবং সিঙ্গাপুর। সম্প্রতি লন্ডন, ম্যানচেস্টার, রোম এবং মিলান-এ বিরতিহীন ফ্লাইট চালু করা হয়েছে।

অভ্যন্তরীণ গন্তব্যগুলো হল ঢাকা, সিলেট, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার। টিকেট বুকিং বিমানের অফিসগুলো ছাড়াও http://www.biman-airlines.com সাইট থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকেট বুকিং দেয়া যায়। বুকিং বাতিল বুকিং বাতিল করার জন্য http://www.biman-airlines.com সাইটে গিয়ে ‘রিফান্ড রিকোয়েস্ট’ ফরম ডাউনলোড করার পর সেটি পূরণ করে ঠিকানায় ফরমটি ই-মেইল করে দিতে হয়। যে ক্রেডিট কার্ডটি ব্যবহার করে টিকেট বুকিং দেয়া হয়েছে সেটিতেই রিফান্ড করা হয়। প্রক্রিয়াটি সম্পন্ন হতে ২ টি বিলিং সাইকেলের প্রয়োজন হতে পারে।

যেকোন তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায়। কয়েকটি রুটে ভাড়ার তালিকা: চট্টগ্রাম: ৩,৫০০ টাকা (সকল প্রকার শুল্কসহ) কক্সবাজার: ৩,৯৭৫ টাকা (সকল প্রকার শুল্কসহ) কলকাতা: ৫,৬০০ টাকা (সকল প্রকার শুল্কসহ) রিটার্ণ টিকেট সহ ৯,৩৭১ টাকা। দুবাই: ২২,৯৬০ টাকা (সকল প্রকার শুল্কসহ) রিটার্ণ টিকেট সহ ৩৯,৬৪৮ টাকা। চেক ইন বিমানের চড়ার আগে চেক ইন-এর সময় কমানোর জন্য যাত্রীদের ফ্লাইটের ৩ ঘন্টা আগে উপস্থিত হওয়ার পরামর্শ দেয়া হয়। ভিসাসহ পাসপোর্ট হাতের কাছে রাখার পরামর্শ দেয়া হয় যাত্রীদের।

এরপর নিরাপত্তা তল্লাশী সম্পন্ন করে ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করার পরামর্শ দেয়া হয়। চেক ইন কাউন্টার ফ্লাইটের এক ঘন্টা আগে বন্ধ করা হয় আর গেট বন্ধ করা হয় ২০ মিনিট আগে। যাবা প্রথমবার ভ্রমণ করছেন তাদের তিন ঘন্টা আগে চেক ইন করতে বলা হয়। লাগেজ বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি, ইকোনমি ক্লাসের যাত্রীরা ২০ কেজি ওজনের লাগেজ নিতে পারেন। শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ কেজি ওজনের একটি লাগেজ নেয়া যেতে পারে।

কেবিন ব্যাগেজের ওজন ও আকার ইকোনমি ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৭ কেজি এবং বিজনেস ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ১০ কেজি ওজনের লাগেজ নিতে পারে। লাগেজের আকার ২২²×১৮‌²×১০² এর মধ্যে হতে হয়। উড্ডয়ন কালীন সেবা বাংলাদেশের সংস্কৃতি ও পশ্চিমা প্রভাব মিলিয়ে তাজা খাবারের সৃষ্টিশীল মেন্যুর ব্যবস্থা করা হয় বিমানের ফ্লাইটগুলোয়। বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার অত্যান্ত সতর্কতার সাথে খাবার প্রস্তুত করে থাকে ফ্লাইটগুলোর জন্য। শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই নয় বাংলাদেশের বিমান ব্যবহারকারী অনেক বিমান সংস্থা বিমান ফ্লাইট ক্যাটারিং সার্ভিসের সেবা নিয়ে থাকে।

বিমানের প্রধান কার্যালয় বলাকা, কুর্মিটোলা, ঢাকা ১২২৯, বাংলাদেশ। ফোন ৮৯০১৬০০-১৪ এবং ৮৯০১৬৮০-৯৪ (পিএবিএক্স) ¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬ওয়েব সাইট- http://www.biman-airlines.com ই-মেইল: ব্যবস্থাপনা পরিচালক- সেলস- পরামর্শ ও তথ্য- কাস্টমার সার্ভিস- ওয়েব সংক্রান্ত তথ্য- এবং ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.